• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ আগস্ট ২০২৬, ২১:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রুশ পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ইউরোপীয় দেশগুলোর জাহাজও জব্দ করার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘প্রয়োজন ও উপযুক্ত মনে হলে রাশিয়া যেকোনো জায়গায় পাল্টা জাহাজ জব্দের ব্যবস্থা নেবে।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মহড়ার সময় সাখালিন দ্বীপের কাছে একটি রুশ যুদ্ধজাহাজে অবস্থান করে পুতিন এ হুঁশিয়ারি দেন। রুশ সংবাদ সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

পুতিন বলেন, কিছু দেশ রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে। সম্প্রতি তারা রুশ জাহাজ জব্দ করে সেগুলোতে থাকা সম্পদ বিক্রি করার পরিকল্পনাও করেছে।

এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হলে রাশিয়াকেও একই ধরনের পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় দেশগুলোর উদ্যোগকে ‘জলদস্যুতা ও লুটপাট’ বলে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট।

তিনি আরও জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউরোপের কয়েকটি দেশ সম্প্রতি রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহর’-এর সঙ্গে যুক্ত সন্দেহে কয়েকটি জাহাজ আটক করেছে। এসব জাহাজে রুশ তেল ছিল বলে অভিযোগ রয়েছে এবং তা ইউরোপীয় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পরিবহন করা হচ্ছিল বলে সংশ্লিষ্ট দেশগুলোর দাবি।

গত মাসে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করে। এর আওতায় সদস্যদেশগুলো আটক করা জাহাজের তেল বা অন্যান্য পণ্য বিক্রি করতে পারবে।

এদিকে পুতিন ন্যাটোর বিরুদ্ধেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন। তার দাবি, ন্যাটো এ অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে, নতুন সামরিক-রাজনৈতিক জোট গড়ে উঠছে এবং রাশিয়ার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন নতুন অস্ত্রব্যবস্থা মোতায়েন করা হচ্ছে বা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি একই সঙ্গে আর্কটিক অঞ্চলে উত্তেজনা বাড়ানোর জন্যও ন্যাটোকে দায়ী করেন।

প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে রাশিয়ার নৌমহড়া এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ওই মহড়ায় উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলার পরিস্থিতি অনুশীলন করা হবে।

এদিকে ইউক্রেন ও দক্ষিণ কোরিয়া অভিযোগ করে আসছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হচ্ছে। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, ইউক্রেনে প্রাণঘাতী বিমান হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এর এক দিন আগে জেলেনস্কি বলেছিলেন, উত্তর কোরিয়া থেকে রাশিয়া আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে। তার দাবি, এই সহযোগিতা শুধু ইউক্রেনের জন্য নয়, পূর্ব এশিয়ার দেশগুলোর জন্যও ঝুঁকি তৈরি করছে।

রাশিয়ার ইউক্রেন অভিযানকে সমর্থন দিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইতোমধ্যে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

সূত্র: আল-জাজিরা

/অ

  • জাহাজ জব্দ
  • ভ্লাদিমির পুতিন
এ সম্পর্কিত আরও খবর
রুশ জাহাজ জব্দ করলে ‘জবাব দেওয়া হবে’: পুতিন
রুশ জাহাজ জব্দ করলে ‘জবাব দেওয়া হবে’: পুতিন
যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেলে সন্দেহভাজন রুশ ছায়া নৌবহরের তেলবাহী জাহাজ জব্দ
যুক্তরাজ্যের ইংলিশ চ্যানেলে সন্দেহভাজন রুশ ছায়া নৌবহরের তেলবাহী জাহাজ জব্দ
ওমান সাগরে ট্যাংকার জব্দ করল ইরান
ওমান সাগরে ট্যাংকার জব্দ করল ইরান
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো: পুতিন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো: পুতিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।